
একসময় জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে মুসলিম সভ্যতা ছিল বিশ্বের পথপ্রদর্শক। সেই গৌরবময় ইতিহাস আজ অনেকটাই আমাদের নতুন প্রজন্মের অজানা। তাই শিশুদের সামনে সেই ইতিহাসকে সহজ, আনন্দময় ও গল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই তৈরি করা হয়েছে "মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প" সিরিজ।
শুধু অতীতের কৃতিত্ব জানানোই নয়—এই সিরিজ শিশুদের অনুপ্রাণিত করবে জ্ঞান অর্জন, গবেষণা, সৃজনশীল চিন্তা এবং নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখতে। কারণ মুসলিম বিজ্ঞানীদের অসাধারণ অবদান আজও আধুনিক বিশ্বের নানা ক্ষেত্রে ছড়িয়ে আছে।
এই সিরিজের প্রতিটি বইতে রয়েছে বাস্তব ইতিহাসভিত্তিক গল্প, আকর্ষণীয় উপস্থাপনা এবং শিশুদের শেখাকে আরও আনন্দদায়ক করে তুলতে অ্যাকটিভিটি। ফলে শিশুরা গল্প পড়ার পাশাপাশি চিন্তা করার, শেখার এবং জানার সুযোগ পাবে।
এই বইতে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ১০টি আবিষ্কারের গল্প।
বিষয়সমূহ: ক্যামেরা, ঘড়ি, কফি, দাবা, রোবোটিকস মেশিন, কাগজ, অজুর মেশিন, কার্পেট ও গালিচা, ফ্যাশন,টাকা-পয়সা
এই বইতে তুলে ধরা হয়েছে জ্ঞানচর্চা ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ১০টি বিষয়ের ইতিহাস।
বিষয়সমূহ: অঙ্ক, বীজগণিত, ত্রিকোণমিতি ও জ্যামিতি, রসায়ন, পাঠাগার ও বইয়ের দোকান, গবেষণা ও অনুবাদ, কলম, লিপিকলা, হাউজ অব উইজডম, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়
এই বইতে রয়েছে উন্নত নগরসভ্যতা গড়ে তোলার পেছনের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের গল্প।
বিষয়সমূহ: নগর পরিকল্পনা, গম্বুজ ও মিনার, হাম্মাম, ঝরনা, কৃষিযন্ত্র ও ক্যালেন্ডার, গ্লাস হাউজ, ব্যাংক ও চেক, বাগান, পানির পাম্প, দুর্গ ও নগর সুরক্ষা
চিকিৎসাবিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের অসামান্য অবদানকে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে এই বইতে।
বিষয়সমূহ: হাসপাতাল ও মেডিকেল কলেজ, চিকিৎসাবিদ্যার বই, টিকা, সার্জারি, মেডিকেল যন্ত্রপাতি, চক্ষু চিকিৎসা, ভেষজ চিকিৎসা, হাড় ভাঙার চিকিৎসা, রক্ত সঞ্চালন, ফার্মেসি
মহাকাশ, নৌবিদ্যা ও পৃথিবী সম্পর্কে মুসলিম বিজ্ঞানীদের বিস্ময়কর আবিষ্কার নিয়ে সাজানো হয়েছে এই বই।
বিষয়সমূহ: মহাকাশ, মানমন্দির, অ্যাস্ট্রোল্যাব, উড্ডয়ন, মানচিত্র, নৌবিদ্যা, যুদ্ধ প্রযুক্তি, পৃথিবী জ্ঞান, ভূগোল, নক্ষত্রপুঞ্জ
Stock Quantity: 1000
| টাইটেল | মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প |
| লেখক | সালাহউদ্দীন জাহাঙ্গীর |
| এডিটর | সুলতানস |
| পেজ সংখ্যা | 120 |
| বইটির ভাষা | Bangla |
| এই এস বি এন | 9789843554369 |
| দেশ | Bangladesh |